লিড নিউজ

হবিগঞ্জের জেলা প্রশাসক বদলি: নবাগত মনীষ চাকমা

নিউজ ডেস্ক: হবিগঞ্জের জনপ্রিয় জেলা প্রশাসক সাবিনা আলমকে বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হয়ে তার স্থলাভিষিক্ত হচ্ছেন মনীষ চাকমা। এর আগে মনীষ চাকমা সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্ট্রেট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ছিলেন ২০১১-২০১৩ পর্যন্ত। জুড়ীর প্রথম ও একমাত্র ইউএনও যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছিলেন। সর্বশেষ তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. এম. মোজাম্মেল হক খান এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপণ জারি করেন। এদিকে বিদাীয় জেলা প্রশাসক সাবিনা আলম হবিগঞ্জে যোগদানের পর থেকেই দক্ষতার সাথে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি হবিগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য নিরসনসহ অসামান্য অবদান রেখেছেন।

Related Articles

Back to top button