লিড নিউজ

আওয়ামীলীগ নেতার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ মতিউর রহমানঃ- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীদের জন্য আশীর্বাদ ছিলেন। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে না দাড়ালে আমাদের ভাগ্যে কি ছিল আল্লাহ ছাড়া কেউ জান্তনা। তিনি শুধু দেশ স্বাধীন করে মানুষের উন্নয়নে কাজ করেন নি। ধর্মীয় বিষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঢাকার কাকরাইল মসজিদের উন্নয়ন কাজ এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামের সঠিক ধারার পথ দেখিয়েছেন। যারা বঙ্গবন্ধুকে ইসলাম বিদ্বেষী বলে, আওয়ামীলীগকে ইসলামের শত্রু বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে। এদের ধুকা থেকে সবাইকে সজাগ থাকার আহবান জানান।

তিনি ১২ আগস্ট. শনিবার দুপুরে সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইন্তাজ আলীর উদ্দোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ আঃ আজিজ, খাদিমনগর ইউনয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া, সাধারন সম্পাদক আব্দুল মালিক, সদর উপজেলা স্পোর্টস একাডেমীর আহবায়ক ও সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ ইকলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের পরিবেশ সম্পাদক রুহুল তালুকদার, কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোঃ আব্দুল আজিজ, এ এস আই এনামুল হক, ইউনয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম তারা মিয়া, মুক্তার হোসেন, হানিফ আলী, লিয়াকত আলী, মাসুক মিয়া, জেলা যুবলীগ নেতা মস্তফা উল্লা, উপজেলা যুবলীগ নেতা দিলওয়ার হোসেন, মিজানুর রহমান, আব্দুস সত্তার, মোক্তার খাঁ, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, আজমান আলী,

উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, কফিল মিয়া, জুনেদ আহমদ, এমরান আলী তালুকদার, আব্দুস সালাম, জসিম উদ্দিন আব্দুল বাসিত, কামরান আহমদ, হাবিবুর রহমান, মঈনুল ইসলাম ফাহিম, সালমান আল হারুন, রিয়াজ আহমদ, এনামুল হক, সায়েম আহমদ, সাদেক মিয়া, বাপ্পি আহমদ, দিলওয়ার হোসেন, হাবিব আহমদ, কাবেল, মাসুম, কামরুল প্রমূখ।

Related Articles

Back to top button