লিড নিউজসিলেট

দরগা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম জাকারিয়ার ইন্তেকাল: কাল জানাজা

ডেস্ক রিপোর্ট: সিলেটের জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহতামিম, মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার বিকেল ৫ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন ।

মুফতি আবুল কালাম যাকারিয়া দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসান এর অন্যতম খলিফা।

মুফতি আবুল কালাম জাকারিয়ার জন্ম সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়।

 

সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্ভরখানা জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button