সিলেট

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিয়ানীবাজারের প্রবীন ব্যাক্তিত্ব হাজী আব্দুর রহীম লন্ডনী

কে.এম সুহেল আহমদ(কাতার থেকে)।। সিলেট বিয়ানীবাজার উপজেলার প্রবীণ ব্যাক্তিত্ব হাজী আব্দুর রহীম লন্ডনী(৮৪) আর নেই।

তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৩১ জুলাই(বুধবার) ভোর ৪.৩০ মিনিটে (লন্ডন সময়) যুক্তরাজ্যস্থ কভেন্ট্রি শহরে উনার নিজ বাসায় মারা যান।——ইন্না……রাজিউন।

উনার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় ১ আগষ্ট( বৃহস্পতিবার) লন্ডনের সময় বিকাল ২ টার সময় কভেন্ট্রি শহরের ৭৫ নম্বর স্মীথ স্ট্রীট এ অবস্থিত শাহজালাল জামে মসজিদে।
দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে দেশের বাড়িতে। এজন্য তার লাশ ৩ আগষ্ট(শনিবার) সন্ধ্যাবেলা লন্ডন হিথরো বিমানবন্দর থেকে রওয়ানা দিবে এবং ৪ আগষ্ট (রবিবার) সকাল ৯ টা অথবা ১০ টার দিকে বাংলাদেশ পৌছবে। ঐ দিনই তিনির নিজ গ্রামের বাড়িতে বাদ জোহর জানাযার নামাজ শেষে তাকে তার পারিবারিক গুরুস্থানে দাফন করা হবে।
তার গ্রামের বাড়ি কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামে।
তিনি যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক, ও এম.সি. কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক – এম. এ. ফাত্তাহ’র একমাত্র চাচা এবং ফেঞ্চুগঞ্জ ফরিদপুর জামেয়া ইসলামিয়া’র সাবেক সহ- সুপার গোলাপগঞ্জের মাওলানা ক্বারী মোঃ শিব্বির আহমদ( ফ্রান্স প্রবাসী) এর মামা ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান। তার মৃতুতে আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্থরের লোকজন শোক প্রকাশ করে শেকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যাক্ত করেছেন।
আমরা সকলেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

Related Articles

Back to top button