লিড নিউজ

সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভাটেরা এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সিলেট রেলস্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ একপ্রেসের একটা বগি এই দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়েছে।

শ্রীমঙ্গল রেলস্টেশন মাস্টার মো. জাফর আলম জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করেছে। ঘণ্টাখানেকের মধ্যে উদ্ধারকাজ শেষ হয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে।

উল্লেখ্য, এই রেললাইনটি সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগের একমাত্র পথ।

Related Articles

Back to top button