লিড নিউজসুনামগঞ্জ

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে গুম, বাবার কারাদণ্ড

নিউজ ডেস্ক: প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের ছেলেকে গুম করার অপরাধে পিতা আজিজুর রহমানকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ। সাজাপ্রাপ্ত আসামি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পিরোজপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

তাহিরপুর থানার পুলিশ জানায়, গত ৭ অক্টোবর তাহিরপুর থানায় ছেলে রিমন মিয়াকে (১১) গুম করে প্রতিপক্ষ ইছবপুর গ্রামের মৃত শাহাজ উদ্দিন সিকদারর ছেলে মোবারক সিকদার (৪০), তার ভাই মোশারফ সিকদার, মোবারক সিকদারের স্ত্রী ফাতেহা আক্তার, পিরিজপুর গ্রামের মৃত ফকর উদ্দিন মেম্বারের ছেলে ময়না মিয়া (২৮), আজিজুর রহমানের প্রথম স্ত্রী জামিনা খাতুন (৪২) ও তার ছেলে মনির হোসেনকে (২২) আসামি করে একটি গুমের মামলা দায়ের করেন উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরিজপুর গ্রামের আজিজুর রহমানের স্ত্রী মোছা. লিপিয়া বেগম।

তদন্ত কর্মকর্তা এসআই মোস্তফা জানান, মামলা দায়েরের পর সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় গত রবিবার আজিজুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে গুম করেছেন। তার ছেলে মামুন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার লক্ষীগঞ্জ গ্রামে শ্যালিকার বাড়িতে আছে। পরে সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় কৌশলে আটক আজিজুর রহমানের শ্যালিকাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার লক্ষীগঞ্জ গ্রাম থেকে ভৈরব হয়ে গাড়িযোগে সুনামগঞ্জে আসার পথে মল্লিকপুরস্থ আব্দুজ জহুর ব্রিজ থেকে গত বুধবার সন্ধ্যা ৭টার সময় উদ্ধার করে মামুনকে তাহিরপুর থানায় নিয়ে আসা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button