সিলেট বিভাগ

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই মো. মফিজুল হকের নেতৃত্বে এসআই মো. জসিম উদ্দিন, এএসআই বিধান রায়সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান্দ গ্রামের মরম আলীর ছেলে- মো. জাহাঙ্গীর মিয়া (৩১), একই গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী মোছা. রুজিনা আক্তার (২৪), একই ইউনিয়নের মহিমাউড়া গ্রামের মো. আলফু মিয়ার ছেলে মো. হিরা মিয়া (৩০)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজাতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button