লিড নিউজ

নগরীর জেলরোড এলাকা থেকে এজাহারভুক্ত আসামি গ্রেফতার

মিডিয়া ডেস্ক :  সিলেট নগরীর জেলরোড এলাকা থেকে দীবাকর দেবনাথ (৩৫) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া কোতোয়ালী থানায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে ছিল সে। গ্রেফতারকৃত দীবাকর মহানগর পুলিশের মোগলাবাজার থানার কুচাই গ্রামের মনমোহন দেবনাথের ছেলে।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button