লিড নিউজ

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

নিজস্ব প্রতিবেদক : লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি সরিয়ে নেওয়ায় প্রায় তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সিলেট রেলওয়ে থানার (জিআরপি) ওসি জাহাঙ্গির বিষয়টি নিশ্চিত করে জানান, রিলিফ ট্রেনের মাধ্যমে বগি উদ্ধারের পর পুনরায় রেল চলাচল শুরু হয়।

এর আগে বেলা ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশন সংলগ্ন এলাকায় পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

জানা যায়, বেলা ৩টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রেন ভাটেরা স্টেশন সংলগ্ন এলাকায় আসলে ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া রেল স্টেশনের লোকশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেনসহ (রিলিফ ট্রেন) একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা বলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে আটকা পড়ে আছে।

Related Articles

Back to top button