লিড নিউজসিলেট বিভাগ

সিলেটে ৩ চিকিৎসকসহ আরও ২৬ ‘করোনা রোগী’ শনাক্ত

নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষায় রোববার (২৩ আগস্ট) আরও ২৬ জন করোনা রোগী শনাক্ত হলেন। এই ২৬ জনের মধ্যে সিলেটের তিন চিকিৎসকও রয়েছেন।

ল্যাব সূত্রে জানা গেছে, রোববার ওসমানীর ল্যাবে করোনা শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে সিলেট জেলার ১৮ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৬ জন।

উল্লেখ্য, সিলেট বিভাগে রোববার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৫১ জন। এর মধ্যে সিলেট জেলার ২০, সুনামগঞ্জের ১০ ও মৌলভীবাজারে ২১ জন।

এছাড়াও ওই ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নেয় সিলেটের চারজনের প্রাণ। এর মধ্যে তিনজন সিলেট জেলার এবং অপরজন মৌলভীবাজারের।

Related Articles

Back to top button