লিড নিউজ

নবীগঞ্জে গৃহবধূকে নির্যাতনের দৃশ্য সিসি ক্যামেরায় ধারণ

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে মঙ্গলবার পিতার বাড়িতে এক গৃহবধূকে নির্যাতন করেছে মাদকাসক্ত স্বামী। নির্যাতনের সারা ঘটনা বাড়ির সিসি ক্যামেরায় দৃশ্য ধারণ হয়েছে। আহত রোকিয়া বেগম মুহুরী ধন মিয়ার মেয়ে।
জানা যায়, ১৬ বছর আগে একই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে কাছন আলীর সঙ্গে বিয়ে হয় রোকেয়ার। সংসারে থাকাকালিন এই দম্পতি ৪সন্তানের পিতা-মাতা হন। বিয়ের কয়েক বছর পর কাছন মাদকসাক্ত হয়ে পড়েন।

প্রতিনিয়ত নেশা করে বাড়ি ফেরা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে স্বামী কারণে অকারণে স্ত্রীর গায়ে হাত তুলেন। এতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক বসে। বৈঠকে সাময়িক সমাধান হলেও পুণরায় একই রুপে কাছন আবির্ভূত হয়।

এদিকে, বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য প্রায় নির্যাতন করেন বলে দাবি করেন রোকিয়া। তিনি চার সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবার বাড়ি থেকে ১০লাখ টাকা ইতোমধ্যে যৌতুক দেন। সে টাকা তিনি মদের পিছনে ব্যয় করেন বলে অভিযোগ করেন নির্যাতিতা।

এখন আবার ৫ লাখ টাকা যৌতুকের দাবি করে ফের নির্যাতন করলে নির্যাতিতা বাবার বাড়ি চলে যায়। সেখানে গিয়েও শেষ রক্ষ হয়নি তার।

রবিবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। সে মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিত পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। মামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে স্ত্রী বাবার বাড়িতে হামলা চালায়।

এ ব্যাপারে কাছন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

Related Articles

Back to top button