লিড নিউজসিলেট বিভাগহবিগঞ্জ

“শাইখুল হাদিস আল্লামা হবিগঞ্জী রহ. ছিলেন আমরণ দেশ-জাতি ও ইসলামের অতন্দ্র প্রহরী”

শেখ বশির আহমেদ :  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি, বিশ্বনন্দিত শাইখুল হাদিস ওয়াত তাফসীর, আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. আমৃত্যু ইসলাম, দেশ-জাতির অতন্দ্র প্রহরী ছিলেন। তিনি হাদিসের মসনদে, রাজনীতির মাঠে, আধ্যাত্মিক জগতে, সমাজ সংস্করণে, বাতিলের বিরোদ্ধে আপোষহীন ও দেশ-জাতির কল্যানে সর্বদা সজাগ ও সাহসী ভূমিকা রাখতেন। তিনির জীবনীর প্রতিটা ধাপই ছিলো প্রশংসনীয়।

২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলা জমিয়তের উদ্দ্যোগে স্হানীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে শাখা সভাপতি, শায়খ মাওঃ মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওঃ মজিবুর রহমান যশকেশরী, হবিগঞ্জ জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক, মাওঃ শেখ বশীর আহমদ, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মাওঃ ইমরান আহমদ উসমানী, সাধারণ সম্পাদক, হাফেজ এনামুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বর্ষিয়ান রাজনীতিবিদ, জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ইউকে জমিয়ত সভাপতি, প্রিন্সিপাল মাওঃ শুয়াইব আহমদ, জমিয়তের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওঃ জয়নুল আবেদীন
হবিগঞ্জ উমেদনগর(টাইটেল) মাদরাসার প্রিন্সিপাল, আল্লামা হবিগঞ্জী রহ. এর বড় ছাহেবজাদা,  হাফেজ মাও. মাসরুরুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক, মাওঃ কবি মুসা আল হাফিজ, বানিয়াচং উপজেলা পরিষদ চোয়ারম্যান
জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন
হবিগঞ্জ জেলা জমিয়তের (ভারপ্রাপ্ত) সভাপতি
হাফেজ মাওঃ শামসুল হক সাদি (মুসা), সাধারণ সম্পাদক, মুফতী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক, মাওঃ মাহবুবুর রহমান চৌধুরী হেলাল,প্রচার সম্পাদক, ডা. এম এ করিম আযহার, উপজেলা জমিয়ত সহ-সভাপতি শায়খুল হাদিস, হাবিবুর রহমান সহ-সভাপতি মাওঃ আব্দুল জলিল ইউসুফী, উপজেলা খেলাফত মজলিস সভাপতি, মাও. শফিকুর রহমান, সহ-সভাপতি, মাও. আব্দুল ওলী, দারুল কোরআন জামিয়ার শিক্ষাসচিব, মাও. গোলাম কাদির, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি, ডা. বশির আহমদ, উপজেলা জমিয়ত সহ-সভাপতি মাওঃ মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক, মাওঃ আবুল কাশেম
সহ-সাধারণ সম্পাদক, মাওঃ মুনতাছির আলম সোহান,
সাংগঠনিক সম্পাদক, মুফতী আমির আহমদ
জেলা জমিয়ত সদস্য, মাও. শাহ সালেহ আহমদ,প্রচার সম্পাদক, হাফেজ তাওহিদুল ইসলাম
সহ- প্রচার সম্পাদক হাফেজ শাহনুর
তথ্য গবেষণা সম্পাদক, হাফেজ সাইফুর রহমান,
উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ শহিদুল ইসলাম,
সাধারণ সম্পাদক, হাফেজ সুহাইল আহমদ, জেলা ছাত্র জমিয়ত নেতা মাও. ওয়াসিক বিল্লাহ হিব্বান প্রমুখ। বক্তারা মরহুম হবিগঞ্জী হুজুর রহ. এর স্মৃতিকে ধারণ করে রাখতে জেলার আউশকান্দি পয়েন্টকে উনার নামে নামকরণ করার দাবী করেন। এবং হবিগঞ্জী রহ. এর আদর্শকে বুকে ধারণ করে উনার মত আমৃত্যু ইসলাম, দেশ-জাতির কল্যানে চলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির।

Related Articles

Back to top button