লিড নিউজ

শাবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার শনিবার

শাবি প্রতিনিধি : ‘স্টেপস টুওয়ার্ড ইউর ড্রিম’ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ আয়োজন করতে যাচ্ছে ‘ফ্লাইট টু ব্রাইটার ফিউচার’ শীর্ষক সেমিনার।

শিক্ষার্থীদের জন্য আয়োজন করা ভিন্নধর্মী এ সেমিনারটি আগামী শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আয়োজিত সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক এবং সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্ঠা ড. মো: মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব তানভীর আহমদ তরফদার (জুম্মন)।

সেমিনারে কী-নোট স্পিকারস্ হিসেবে উপস্থিত থাকবেন এইচ. আর-সুপারস্টার গ্রুপের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো: তামজিদুল আলম ও এইচ. আর-সুপারস্টার গ্রুপের ডেপুটি ম্যানেজার মো: শফিকুল ইসলাম।

সাস্ট ক্যারিয়ার ক্লাবের সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ বলেন, প্রাইভেট জব, ইন্টারন্যাশনাল জব, গভর্ণমেন্ট জব ও এন্টারপ্রেনিয়ারশিপ জবগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা না থাকার কারণে  অনেক ছাত্র-ছাত্রীই সিদ্ধান্তহীনতায় ভোগেন। এইসব জবের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে বলে জানান স্বúন আহমেদ।

Related Articles

Back to top button