লিড নিউজসিলেট

সিলেটে প্রবাসীকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক: সিলেটে কওসর আহমদ (৩৫) নামে এক কুয়েত প্রবাসীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কওসর আহমদ ওই গ্রামের মাহমুদ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে সিলেট সদর উপজেলার বাদাঘাট নলকট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে কওসরকে পিঠিয়ে হত্যা করা হয়েছে।

সিলেটের জালালাবাদ থানার ওসি এস এম শাহাদাত হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় পেয়ারা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button