কাতারে বাংলা ভাষাসন্ধ্যা অনুষ্ঠিত


কেএম সুহেল আহমদ, কাতার থেকে: ভাষা দিবসের মাস ফেব্রুয়ারী। এ মাসেই বাঙ্গালী জাতীর জীবনে এক রহস্যময় দিন। দিনটি ছিল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীর ভাষা আন্দোলনের দিন । সেই দিন বাঙ্গালী জাতীরা তাদের মৌলিক অধিকার রক্ষার্থে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবীর বহিঃপ্রকাশ ঘটে।শুধু তাই নয়, ভাষা আন্দোলনের সেই দিন সালাম, বরকত, রফিক ও জব্বার সহ নাম না জানা কয়েক বীর বাঙ্গালীরা শহীদ হয়।
জাতি আজ ও সেই সকল ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ করছে। এমনকি সমগ্র বিশ্বে দিনটি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় দিনটির স্বরণার্থে ২৩ ফেব্রুয়ারী(শুক্রবার) কাতারের রাজধানী দোহার বিন যায়েদ সেন্টারে “আলনূর কালচারাল সেন্টার’র ” উদ্যোগে ‘বাংলা ভাষাসন্ধ্যা’র অনুষ্ঠানের আয়ো জন করা হয়। আলনূর উপদেষ্টা মীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সালেহ নূরুন্নবীর পরিচালনায় সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. আবদুর রহমান আনোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন “বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’র” সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূর, কাতারের বাংলাদেশ স্কুল এন্ড কলেজের বাংলার প্রভাষক আবু শামা, পেয়ার মুহাম্মদ ও প্রকৌশলী জাহেদুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, পরিচালক অধ্যাপক আমিনুল হক, মাওলানা নাইমুল হক, কবি মফিজুর রহমান ও রকিবুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক,কবি ও লেখকসহ বিশিষ্ঠ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাওলানা জসিম উদ্দিন মশরুফের দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।





