

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে চেয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী ও বিএনএ’র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। কিন্তু বাতিল হয়ে গেছে তার মনোনয়ন।
রবিবার (২ ডিসেম্বের) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাছাই-বাছাই শেষে নাজমুল হুদার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে চাওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বর্তমান সাংসদ, বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
এদিকে, বিএনপির মেজর (অব.) রুহুল আলম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপির আরেক প্রার্থী শওকত আজিজ ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।




