

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর হাউজিং এস্টেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র সাহেদ আহমদ (১৬) নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলো- দর্শনদেউড়ি এলাকার খছরু আহমদের ছেলে কাওসার আহমদ রাহি (১৫) এবং হাউজিং এস্টেট এলাকার তজব আলীর ছেলে মারুফ আহমদ (২০)।
রোববার রাতেই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
উল্লেথ্য, রোববার রাত ৮টায় সাহেদ ও তার আরো চার বন্ধু মিলে হাউজিং এস্টেট এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আহত সাহেদ সেখানকার আর্কেডিয়ার সামনে দৌড়ে কাউন্সিলর অফিসের সামনে গিয়ে পড়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাহেদ নগরীর চৌকিদেখি এলাকার মৃত আব্দুল খালিকের পুত্র। সে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। অবশ্য, এক বছর আগে সে পড়ালেখা ছেড়ে দেয়।




