লিড নিউজসিলেটসিলেট বিভাগ

নগরীর সোবহানীঘাট থেকে ইয়াবাসহ যুবক আটক

নিউজডেস্ক : সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে ১২৮ পিস ইয়াবাসহ শেখ শহিদুল ইসলাম ওরফে নয়ন (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৯।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে সোবহানীঘাটস্থ রিয়া লেডিস্ টেইলার্স এর সামনে থেকে তাকে আটক করে। আটক যুবক শাহজালাল উপশহর এলাকার মৃত শেখ আবুল বাশারের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ আটক যুবককে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

Related Articles

Back to top button