লিড নিউজ
শফিক চৌধুরীর গাড়িতে হামলা: শ্রমিকলীগ নেতা বহিস্কার


সিলেট মিডিয়া ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলার ঘটনায় শ্রমিক লীগের এক নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতার নাম মো. জাাকরিয়া। তিনি মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক।
বুধবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ।
প্রেস বিজ্ঞপ্তিতে এজাজ উল্লেখ করেন সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে এবং বিভিন্ন সময় দল বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মহানগর শ্রমিকলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী জাকারিয়াকে সাময়িক বহিস্কার করা হয়েছে।



