লিড নিউজ
জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুরের পল্লীতে ৬ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান- উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ইমদাদুল হকের পুত্র ও ইউপি সদস্য নাজমুল হকের ভাতিজা রিয়াদুল হক (৬) পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ির নিকটস্থ পুকুরের পানিতে ডুবে যায়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য নাজমুল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।



