লিড নিউজ

পদত্যাগ করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ

নিউজ ডেস্ক।। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ করেছেন। আজ শুক্রবার পানামা পেপারস কেলেংকারির ঘটনায় জড়িত থাকার দায়ে তাকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন আদালত।

প্রধানমন্ত্রীর দফতরের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এবং এক্সপ্রেস ট্রিবিউন নওয়াজের পদত্যাগের খবর নিশ্চিত করেছে।

এরআগে বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বে সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। সর্বোচ্চ আদালত বলছে, পার্লামেন্ট এবং আদালতের প্রতি সৎ ছিলেন না প্রধানমন্ত্রী, তিনি দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হয়েছেন। আমিরাতভিত্তিক অফশোর কোম্পানি এফজেডই-এর সঙ্গে সংশ্লিষ্টতার কথা গোপন করার কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button