লিড নিউজ

বড়লেখায় ব্যবসায়ীর দুই পুত্রের মুক্তির দাবিতে শাহবাজপুর বাজার কমিটির মানববন্ধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী বড়লেখা উপজেলার বোয়ালী গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল আহাদের দুই পুত্র মোঃ আফজাল হোসাইন ও মোঃ আখতার হোসাইন এর মুক্তির দাবিতে রবিবার (১ মে) বিকালে শাহবাজপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে শাহবাজপুর বাজার কমিটি।

বাজার কমিটির সহ-সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জামাল উদ্দিন, সুমন আহমেদ, মইনুল ইসলাম শহীদ আহমদসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, যে ষড়যন্ত্রমূলক ভাবে তাদের দুই ভাইকে ফাঁসানোর জন্য দোকানে ইয়াবা ও গাঁজা রাখা হয়েছে।

বক্তারা আরো বলেন, সুষ্ঠু তদন্ত করে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত (২৭ এপ্রিল) বুধবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের দুই ভাইকে গ্রেফতার করে।

Related Articles

Back to top button