লিড নিউজ

স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

এসবিএন: সিলেট সরকারী মহিলা কলেজ, সমাজকর্ম বিভাগ ও হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতল এর আয়োজনে বুধবার নগরীর দাড়িয়াপাড়া এলাকায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মুরব্বি মো. আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাথী রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা কলেজের প্রভাষক সুমন রায় তালুকদার।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্পী দাস, মুনমুন দে, শাহেলা বেগম, ফারজানা আক্তার, নূর জাহান বেগম, শিপিন ইসলাম, সাজিয়া পারভিন, ফরিদা বেগম প্রমুখ।

Related Articles

Back to top button