লিড নিউজসিলেট বিভাগ

সিলেটে আইসোলেশনে ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: সিলেটে করোনার চিকিৎসা কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল আইসোলেশনে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার চয়ন রায়।

তিনি বলেন, এদিন রাত পৌনে ১১টার দিকে করোনার উপসর্গ নিয়ে মারা যান নগরের আম্বরখানা এলাকার বাসিন্দা তজবুল আলী (৫৫)। তিনি গত ২২ জুন উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে বিকেল সাড়ে ৪টায় করোনা আক্রান্ত হয়ে মারা যান হবিগঞ্জ সদরের বাসিন্দা মনি রানি রায় (৩৩)। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ২৮ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটে ৪৬ জন, সুনামগঞ্জে ৫ জন হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারে ৪ জন। এছাড়া বিভাগে অন্তত একশোর কাছাকাছি লোকজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানা গেছে।

Related Articles

Back to top button