লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: হবিগঞ্জে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় সৌদি প্রবাসীর স্ত্রী সাজেরা বেগমের (৫৫)লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের সৌদি প্রবাসী সঞ্জব আলীর স্ত্রী।

পুলিশ জানায়,‘শনিবার দুপুরে ৩টার দিকে স্থানীয় লোকজন সাজেরার লাশ মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রবাসীর স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

Related Articles

Back to top button