লিড নিউজ

মৌলভীবাজারে বারুদের তাপে খসে পড়ল পুলিশের আঙুল

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিজয় দিবসের তোপধ্বনি দেয়ার সময় বারুদের তাপে এক আর্মড পুলিশের চারটি আঙ্গুল আঙ্গুল খসে পড়েছে। তাকে প্রথমে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পুলিশ সূত্রে জানা যায়- শনিবার ভোর ৬টায় সরকারি স্কুল মাঠের স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিজয় দিবসের ৩১ বার তোপধ্বনির সময় আমর্ড এসআই জিল্লুর রহমানের উভয় হাতের আঙ্গুলে বারুদের ভাপ লাগে। এতে তার ডান হাতের মধ্যমা, তর্জনি ও বৃদ্ধাঙ্গুলি এবং বাম হাতের কনিষ্টা আঙ্গুল ক্ষতিগ্রস্থ হয়ে মাটিতে খসে পড়ে।

এসময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার জেলা সহকারী পুলিশ সুপার (অপরাধ) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Related Articles

Back to top button