

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফ নামের এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (১২ আগস্ট) সকালে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিম সাপোর্ট কেন্দ্র কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরিফকে আটক করেছে। ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে আরিফ ধর্ষণের কথা স্বীকার করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
পরে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য বিচারিক আদালতে নিয়ে যাওয়া হবে তাকে।
এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভৈরব থানায় মামলা করেন। ধর্ষক অরিফ মানিকদী বড়বাড়ীর বাদল মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আরিফের সঙ্গে গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরাতন গাত্ত এলাকার কিশোরীর (ও৩) প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারই সুবাদে আরিফ কিশোরীর সঙ্গে গোপনে দেখা করে। ইতোমধ্যে সে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে একই এলাকার তার এক আত্মীয়ের বাড়িতে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় কিশোরীকে।
বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ছেলে-মেয়ে উভয়ই ধর্ষণের কথা স্বীকার করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, খবর পেয়ে গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকা থেকে কিশোরী ও যুবককে আটক করে থানায় আনা হয়। কিশোরীকে ভিকটিম সাপোর্ট কেন্দ্রে এবং আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
কিশোরীর বাবা থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক আরিফকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।




