বানিয়চং-হবিগঞ্জ ও বানিয়াচং-শিবপাশা রোডে ভাড়া নির্ধারণ


বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রায়হান উদ্দিন সুমন: বানিয়াচং-হবিগঞ্জ,বানিয়াচং-নবীগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত দুটি লাইনের সকল বাস,জীপ,সিএনজি,অটোরিক্সা,টমটম সমিতির সকল নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) নূর-ই আলমের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার,মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম।
সভায় বানিয়াচং থেকে হবিগঞ্জ পর্যন্ত সিএনজি ভাড়া ৩৫টাকা,জীপ,ম্যাক্সি,দিগন্ত ভাড়া ২৫টাকা,বানিয়াচং থেকে শিবপাশা পর্যন্ত সিএনজি ভাড়া ১৫টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বানিয়াচং নতুনবাজারের সকল গাড়ির স্ট্যান্ড ৪নং চেয়ারম্যান অফিসের সামন থেকে ৩নং ইউনিয়ন অফিসের কাছে সরিয়ে নেয়ার জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি বড়বাজারের স্ট্যান্ডের কোন গাড়ি যাতে শহীদ মিনারের সামনে না আসতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। অদক্ষ চালক,লাইসেন্সবিহীন গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কোন চালক যাতে লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে না পারে সেদিকে পরিবহন নেতাদের নজর দেয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচলে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানানো হয়। অন্যদিকে ব্যাটারিচালিত টমটম দুরবর্তী স্থানে চলাচল করতে পারবেনা। শুধুমাত্র সদরের ভিতরে যাত্রী আনা করতে পারবে মর্মে সিদ্ধান্ত হয়। প্রতিটি গাড়ির স্ট্যান্ডে ভাড়ার তালিকা লাগিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট স্ট্যান্ড ম্যানেজারকে বলা হয়ছে। উপরোক্ত সিদ্ধান্তগুলো প্রধান অতিথিসহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দুর্ঘটনা রোডে বেপরোয় গাড়ি চালানো ও গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা বন্ধ করতে চালকদের প্রতি আহবান জানান সভায় আসা নেতৃবৃন্দরা।
সভায় বক্তব্য রাখেন চট্রগাম বিভাগের পরিবহন নেতা সজীব আলী,১১নং ইউপির চেয়ারম্যান আহাদ মিয়া,৪নং ইউপির চেয়ারম্যান রেখাছ মিয়া,১০নং ইউপির চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,জেলা ম্যাক্সি সমিতির সভাপতি জিকে গাফ্ফার,বানিয়াচং জীপ মালিক সমিতির সভাপতি হায়দার আলী,দিগন্ত গাড়ির সভাপতি টারজন ঠাকুর,বানিয়াচং সিএনজি মালিক সমিতির সহসভাপতি আলমগীর মিয়া,শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেদ মিয়া,টমটম মালিক সমিতির সভাপতি আঙ্গুর মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু,১৩নং ইউপির চেয়ারম্যান শেখ সামছুল হক,১নং ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন,৩নং ইউপির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান,৮নং ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান,গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল মোহিত খান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল,রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ নমীর আলী, সাংবাদিক ফোরামের সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন,বড়বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব হারুন মিয়া,উপাধ্যক্ষ মাও:আতাউর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা,প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দিকী,যুবউন্নয়ন অফিসার সারোয়ার সুলতান,প্রধান শিক্ষক আব্দুল মজিদ,আলফাজ উদ্দিন,স্কাউট লিডার মতিউর রহমান মতি,ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেলসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ।




