সংবাদ বিজ্ঞপ্তিহবিগঞ্জ
বানিয়াচং মারকাজ মসজিদের ছাদ ঢালাই উদ্ভোধন করলেন আল্লামা হবিগঞ্জী


বশির আহমেদ, বানিয়াচং থেকে: বিশ্বের সর্ববৃহৎ গ্রাম হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় তাবলিগ জামাতের মারকাজ মসজিদের ছাদ ঢালাই উদ্ভোধন করলেন আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী।

১৭ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় বানিয়াচং থানার পাশে পশুহাসপাতাল ও ডাকবাংলোর বরাবর খালের পূর্বপাড়ে ৭তলা বিশিষ্ট মারকাজ মসজিদের ১ম তলার ছাদ ঢালাইয়ের কাজ উদ্ভোধন করা হয়।
এসময় সর্বস্তরের স্থানীয় আলেম-উলামা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মারকাজের প্রায় ২২৪ শতাংশ জায়গার মধ্যে ১৩ হাজার বর্গফুটের উপর সিলেট বিভাগের সর্ববৃহৎ এ মসজিদটির কাজ শেষ হলে প্রায় ১৫ হাজার মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন।




