লিড নিউজহবিগঞ্জ

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা ও মাধবপুরের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

Related Articles

Back to top button