লিড নিউজহবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার নূরপুর ইউনিয়নের সুরাবই খাড়ামারা নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল হক জানান, দুপুরে স্থানীয়রা সুরাবই খাড়ামারা নামক স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button