লিড নিউজ

নগরীতে দুর্বৃত্তদের হামলায় যুবক গুরুতর আহতের অভিযোগ

নিউজ ডেস্ক: সিলেট নগরীতে দুর্বৃত্তদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) রাত ৯ টার দিকে মির্জাজাঙ্গাল রয়েল চাইনিজ রেস্টুরেন্টের সামনে এ ঘটনাটি ঘটে।

আহত ব্যক্তি হলেন, কোতোয়ালি থানার ১৯ ঈগুলার রোড, কুয়ারপাড় ইলিয়াস মিয়ার ছেলে মোশারফ হোসেন।
জানা যায়, দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ৭-৮ যুবক মিলে মোশারফকে এলোপাথাড়ি ভাবে আঘাত করলে সে চিৎকার দিলে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে সে ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় আছে।

IMG-20171014-WA0008

আহতের মা শাহানারা বেগম গণমাধ্যমকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তারা আমার ছেলেকে মারধর করে গুরুতর আহত করেছে।

এবং আমার ছেলের কাছ থেকে তারা ২০ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

তিনি প্রশাসনের দৃষ্টিগোচর করে বলেন, আমার ছেলেকে যারা গুরুতর আহত করেছে, তাদেরকে আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হউক।

Related Articles

Back to top button