লিড নিউজ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় পিকআপ ভ্যানচাপায় মোজাম্মেল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোজাম্মেল হক সিলেটের শাহপরান থানার বাসিন্দা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বশিনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বাহুবল থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, সকালে মোজাম্মেল মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বশিনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন মোজাম্মেলকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Related Articles

Back to top button