গোয়ালঘরে বেঁধে বৃদ্ধ বাবাকে পেটালো ছেলেরা (ভিডিও)


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে নিজ সন্তানদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ পিতা। তিন ছেলে ও স্ত্রী মিলে বৃদ্ধকে হাত পায়ে রশি দিয়ে বেঁধে গোয়ালঘরে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। পিতার করুণ আর্তনাদ শুনে স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে।
সোমবার সকাল ৯টায় এ নির্মম ঘটনা ঘটে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নওয়াইর চক গ্রামে।
হতভাগা এই পিতার নাম জমির উদ্দিন। তিনি পরে অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। গুরতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
এদিকে এঘটনায় পুলিশ মঙ্গলবার স্ত্রী আশকারুন বেগম(৪৫), বড় ছেলে ছালেক আহমদ(২৪), ছালিক মিয়া (২৩) ও ছোট ছেলে মানিক মিয়া(২০)এবং স্ত্রীকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও ছেলে ঋনের টাকা পরিশোধ করতে গরু বিক্রির দুইলক্ষ টাকা থেকে পাঁচহাজার টাকা চাওয়ায় এ ধরনের অমানুষিক নির্যাতন চালায় তিন ছেলে এবং স্ত্রী।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনায় শোনার সাথেই সাথেই পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে। পুলিশ ইতিমধ্যে ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে ।




