লিড নিউজ

সাহেব বাজারে অটোরিকশা শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: সিলেট অটোরিকশা শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (২৫মে) সকাল ১১টায় অটোরিকশা শ্রমিকই উনিয়নের অন্তর্গত আম্বরখানা-শালুটিকর শাখার সাহেব বাজার অফিসকে কেন্দ্র করে দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সাহেব বাজার অটোরিকশা ষ্ট্যান্ড কমিটির সাবেক সভাপতি উমর আলী সাহেব বাজার অটোরিকশা অফিসটি নিজের দাবী করে সকাল ৯টায় তালা লাগিয়ে দেন। এরপর বর্তমান সভাপতি নুরুল ইসলাম সেখানে পৌছে তালা দেখে তা ভাঙ্গার চেষ্টা করেন। আর এ থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত শুরু হয়। দু’পক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওইয়া যায়নি।

সংঘর্ষের খবর শুনে এলাকার ইউপি সদস্য আনসার আলী পুলিশকে খবর দিলে বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Related Articles

Back to top button