গোয়াইনঘাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের নিহাইন কুতুব নগর গ্রামের মৃত আং হাসিমের পুত্র আফরুজ মিয়া (৩৮) তার বসত ঘরের তীরের সাথে গলায়দড়ি দিয়ে মঙ্গলবার বেলা ১টায় আত্মাহত্যা করে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই রতনলাল দেব ঘটনাস্হল পরিদর্শন করে নিহত ব্যাক্তির লাশ গোয়াইনঘাট থানায় নিয়ে আসেন। লাশটি আগামিকাল সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরন করা হবে।
পারিবারিক সূত্রে জানাযায় ২মাস ২০দিন পূর্বে ডৌবাড়ী ইউনিয়নের বলেশ্বর ডেমী গ্রামের মৃত আহসান উল্লার ছেলে বশির উদ্দিন ৪ লাখ টাকার বিনিময়ে আফরুজকে কাতার পাঠায়। কিন্তু আফরুজ কাতার পৌছার পর ভিসা জটিলতায় ২০ দিনের মধ্যে দেশে ফিরত আসে।
এ নিয়ে স্হানীয় মুরব্বীদের সহযোগিতায় বশির ও আফরুজের কয়েক দফাবৈঠক হয়। কিন্তু কয়েকদিন থেকে বশীর পালিয়ে যাওয়ায়, টাকা-পয়সা ফেরত না পেয়ে আফরোজ আত্মহত্যার করেছেন বলে পরিবারের দাবি।




