

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে ।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব-৯ কক্সবাজার ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মোঃ মনিরুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর মেজর মোঃ শওকাতুল মোনায়েম নেতৃত্বে একটি দল বিকালে জগন্নাথপুর উপজেলার লহরী গ্রামে অভিযান চালিয়ে শাহানাজ মিয়া (৪১) নামের আটক করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩,১৪৬ পিসা ইয়াবা পাওয়া যায়।
আটককৃত শাহানাজ মিয়া লহরী গ্রামের মায়া মিয়ার ছেলে।
র্যাবের জিজ্ঞাসাবাদে শাহানাজ জানিয়েছে, সে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয় করে নিজ হেফজতে রাখে এবং পরে তার গড়ে তোলা মাদক নেটওয়ার্কের মাধ্যমে সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা শহরে বিক্রয় করে ।
তাকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




