লিড নিউজ

মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন জাকির

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :  মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন জাকির। শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে শেষ শায়নে শায়িত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী,বাংলাদেশী কমিউনিটির পরিচিতমুখ, নিউইয়র্কের বিশিষ্ট আবাসন ব্যবসায়ী জাকির এ খান।

২৬ ফেব্রুয়ারি রোববার বিকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলাস্থ পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়। দাফনের পূর্বে কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাকির খানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

উড়োজাহাজ যোগে নিউইর্য়ক থেকে জাকির খানের লাশবাহী কফিন নিয়ে রোববার সকাল আটটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জাকির খানের কনিষ্টভ্রাতা নিয়াজ আহমদ খান।

বিমানবন্দরে আনষ্ঠানিকতা সম্পন্ন করে লাশবাহী এ্যাম্বুলেসযোগে জাকির খানের মরদেহ দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জস্থ পাঠানটিলার পাঠান বাড়িতে নিয়ে আসলে জাকির খানের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন পাড়াপড়শীর আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। ফেঞ্চুগঞ্জ উপজেলার সর্বস্তরের লোকজন শেষ দেখা দেখতে জাকির খানের বাড়িতে ভীড় জমান।

বাদ আছর জাকির খানের জানাজার নামাজ কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা সৈয়দ সোলায়মান আহমদ।

Related Articles

Back to top button