ঘরে ঘরে গিয়ে হতদরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরন করলেন কাউন্সিলর তারেক উদ্দিন তাজ


নিজস্ব প্রতিবেদক।। সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডে করোনা আতঙ্কে ঘরে থাকা হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তরেক উদ্দিন তাজ।
তিনি বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের টানা তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদ মিসবাহ উদ্দিন সিরাজ।

বর্তমান কাউন্সিলর তারেক উদ্দিন তাজ গনমাধ্যমকে জানান করোনা ভাাইরাসের হাত থেকে বাঁচাতে ১০ নং ওয়ার্ডের লোকজনকে বাড়িতে থাকতে বলা হয়। এতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো সমস্যায় পড়েন।তাই সিলেট সিটিকর্পোরেশনের কাছ থেকে যে ত্রান এসেছে তার বিতরন আজকে হতে শুরু হয়েছে সম্পুর্ন ওয়ার্ডে বিতরন শেষ না হওয়া পর্যন্ত এই বিতরন অব্যাহত থাকবে বলে তিনি জানান।তিনি আরও জানান সিলেট সিটি কর্পোরেশন হতে যে পরিমান ত্রান এসেছে তা দিয়ে আমার ওয়ার্ডের চাহিদা পুরন সম্ভব না। তাই আমি নিজ উদ্যোগে ও আমার ওয়ার্ডের কিছু বিত্তবান লোকদের এই বিষয়ে আহবান করলে তারা আমার ডাকে সারা দিয়ে এই মহৎ কাজে এগিয়ে আসে।
এই সময়ে করোনাভাইরাস থেকে রক্ষার একমাত্র উপায় ঘরের বাহিরে জরুরি প্রয়োজন না হলে বের না হওয়া ।তিনি ওয়ার্ডের সকলকে ঘরে থাকার আহবান জানান।




