লিড নিউজ
সরকারী মহিলা কলেজের বার্ষিক মিলাদ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারী মহিলা কলেজের বার্ষিক মিলাদ ও বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার সকালে কলেজ প্রাঙ্গনে এই অনুষ্টানের আয়োজন করে কলেজ কতৃৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ ড. মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক আবু শফি মো. সব্বীরের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন- কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ শামিম খান, সহযোগী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান, প্রফসের ফাহিমা জিন্নুরাইন প্রমূখ।




