লিড নিউজ

ওসমানীনগরে ভারতীয় বিড়িসহ আটক ১

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে আড়াই লক্ষ ভারতীয় নাসির বিড়ি সহ তছির আলী (৩৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

শনিবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাদীপুর ইউপির শেরপুর টোলপ্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজার সামনে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ (ঢাকা মেট্টো-গ-১১-১১৭৩) প্রাইভেট কার তল্লাশীকালে নিষিদ্ধ আড়াই লক্ষ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে। এ সময় প্রাইভেট কারের চালক তছির আলীকে গ্রেপ্তার ও কারটি জব্দ করে পুলিশ। বিড়ি ব্যবসায়ী তছির আলীকে গ্রেপ্তার করলেও অজ্ঞাত আরো এক ব্যক্তি গাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওসমানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। পুলিশ জানিয়েছে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button