লিড নিউজ
সিলেট মিডিয়া’র দুই দশক পূর্তি উদযাপন অনুষ্ঠান উদ্ভােধন করবেন অর্থমন্ত্রী


আহমেদ বকুল : ইতিহাস- ঐতিহ্য বিষয়ক গবেষণাধর্মী সংস্থা সিলেট মিডিয়া’র দুই দশক পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর সাথে সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুলের দীর্ঘক্ষণ মত বিনিময় হয়। মন্ত্রী গভীর মনোযােগ সহকারে সিলেট মিডিয়ার কার্যক্রমের খােঁজখবর নেন। এবং মিডিয়ার কার্যক্রমে সন্তােষ প্রকাশ করেন।এসময় মন্ত্রী আহমেদ বকুল রচিত ‘ছােটদের স্যার ফজলে হাসান আবেদ’গ্রন্থটি উৎসাহ নিয়ে দেখে ভূয়শি প্রশংসা করেন।
তিনি সিলেট মিডিয়ার দুই দশক পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার সদয় সম্মতি প্রদান করেন। ২৯ সেপ্টেম্বর ২০১৭ সিলেট মিডিয়ার দুই দশক পূর্তি অনুষ্ঠানের তারিখ ধার্য্য করা হয়েছে।




