লিড নিউজসুনামগঞ্জ

তাহিরপুরে গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর থেকে গাঁজাসহ মো. আব্দুল খলিল (২৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। সে মাছিমপুর গ্রামের ইদ্দিস আলীর ছেলে।

রোববার (৮ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলার শ্রীপুর(উঃ) ইউনিয়নের রঙ্গারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা ও একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। এসবের বাজার মূল্য আনুমানিক ৯ হাজার ৭৫০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক মো. মাকসুদুল আলম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button