সিলেট

মজুমদারপাড়ায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন যুবক

নিউজ ডেস্ক: আর মাত্র একদিন পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। ইতিমধ্যে বিশ্বকাপকে ঘিরে উন্মদনায় মেতেছে পুরো বিশ্ব। বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও আগ্রহের কমতি নেই বিশ্বকাপ নিয়ে। প্রিয় দলের পতাকা টাঙিয়ে পাড়া-মহল্লায় চলছে বিশ্বকাপের উৎসব। প্রিয় তারকার জার্সি কিনতে স্পোর্টস শপ গুলোতে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। প্রিয় দলকে সমর্থন জানিয়ে বাসা-বাড়ির দেওয়ালকে করে তুলছেন বিশ্বকাপময়।

বিশ্বকাপের এই আনন্দে মেতে উঠতে গিয়ে জীবন শঙ্কায় পড়েছেন তরুণ মাহফুজুর রহমান। সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মজুমদারপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালিকের বড় ছেলে মাহফুজ আর্জেন্টিনার সমর্থক। গত রোববার (১০ জুন) আর্জেন্টিনার পতাকা টাঙাতে বাসার ছাদে উঠেন মাহফুজ। সেহরী খেয়ে ভোরের আলো ফুটে উঠার আগে প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে দিতে চেয়ে ছিলেন তিনি। তবে তা আর পারেননি।

বিদ্যুৎতের তারে জড়িয়ে যান মাহফুজ। দ্রুত তাঁকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকের কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া। মাহফুজের অবস্থা শঙ্কাটাপন্ন। ডাক্তাররা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চলছে মাহফুজের চিকিৎসা।

মঙ্গলবার (১২ জুন) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজুর রহমানের ভাই আবু বক্কর। তিনি জানিয়েছেন- মাহফুজের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে। মাহফুজের পরিবার তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Related Articles

Back to top button