লিড নিউজ
জামিনের আড়াই ঘন্টার মাথায় ফের গ্রেফতার খালেদা জিয়া

নিউজ ডেস্ক :: জামিনের আড়াই ঘন্টার মাথায়- কুমিল্লার একটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার (১২ মার্চ) বিকালে কুমিল্লার পুলিশ সুপার গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দেন হাইকোর্ট।
আদালত খালেদা জিয়াকে জামিন দেয়ার আড়াই ঘন্টার মধ্যেই কুমিল্লার একটি মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজা দেন আদালত।




