লিড নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ম্যাচের সময়সূচি

ক্রীড়া ডেস্ক : বোর্ডের সঙ্গে চুক্তি সংক্রান্ত ঝামেলা চুকিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৮ আগস্ট শাহজালাল বিমানবন্দনে পৌঁছুবেন স্মিথ-ওয়ার্নাররা। গেল বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।

মেলবোর্নে বেতন-ভাতা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটারদের মধ্যে চলমান বিতর্কের অবসান হয়েছে। সমঝোতা করতে রাজি হয়েছে দুই পক্ষই। এই সুবাদে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সফর নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

সফরে পূর্বঘোষিত সূচি অনুযায়ী দুটি টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শুরুর আগে ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুই দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে সফরকারীরা।

মূল টেস্ট সিরিজ শুরু হবে ২৭ আগস্ট থেকে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ থেকে ৩১ আগস্ট ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

আর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

উল্লেখ্য, প্রায় একযুগ পর অজিদের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ ও অস্ট্রেলিয়া চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪টিতেই অস্ট্রেলিয়া জয় পেয়েছে। চারটির দুটি অস্ট্রেলিয়া ও দুটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। দুই দলের মধ্যে সর্বশেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে।

ওই বছর ঘরের মাটিতে অজিদের সাথে টেস্ট সিরিজের ১ম ম্যাচে ১৩৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন স্টাইলিশ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। ২য় টেস্টেও করেন ৭৯ রান।

অজিদের বিরুদ্ধে ২ টেস্টের ৪ ইনিংসে ১৩৮ রান বেস্টে এক সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৬২.৫০ এভারেজে ২৫০ রান করা নাফীসই বাংলাদেশি ব্যাসম্যানদের মধ্যে সর্বোচ্চ সফল।

Related Articles

Back to top button