শিল্প ও সাহিত্য

কবিতা: দেখে এলাম পল্লি গাঁ

বদরুল ইসলাম

দেখে এলাম সেই পল্লি গাঁয়ের
শান্ত স্নিগ্ধ রূপ,
ধান পেকেছে,নেই খলা, শুধু
মাড়াই কলের ঝোপ।
নেই শৈশবের সেই সে আমোদ
নেই কোলাহল রোজ
খই,মুরি আর হয় না খাওয়া
নেয় না গৌরা খুঁজ।
নেই পাড়া গাঁয় প্রেয়সির প্রেম
নেই সে রূপালি হাসি
খালি খালি মাঠ,গগণ ললাট
বাজে না প্রেমের বাঁশি।
অপেক্ষায় আর থাকেনা কেহ
বিকেল বেলা পথে
আঁখি মেলে দেখা কিংবা কথা
হয় না দিন কত শতে।

Related Articles

Back to top button