লিড নিউজ

ফের বিয়ের করবেন কারিশমা কাপুর?

বিনোদন ডেস্ক :: বলউড তারকা কারিশমা কাপুর আবারও বিয়ের পিঁড়িতে বসছেন! কারিশমা কাপুরের বন্ধু সন্দীপ তোশনিওয়ালের বিচ্ছেদ হওয়ার পর এ গুজন ডানা মেলছে। তাহলে কি এবার কারিশমার সঙ্গে আবার গাঁটছড়া বাঁধবেন সন্দীপ।

জিনিউজ জানায়, স্ত্রী আরশিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে সন্দীপের। আর তারপর থেকেই কারিশমার সঙ্গে আরও বেশি করে দেখা যাচ্ছে তাকে। একারণেই গুঞ্জন শোনা যাচ্ছে।

শোনা যাচ্ছে, শিগগির কারিশমার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সন্দীপ। তবে কবে নাগাদ ওই ব্যবসায়ীর সঙ্গে কারিশমার বিয়ে হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

এদিকে কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। কিন্তু, সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদ হলেও, কারিশমা কিন্তু বিয়ের পিঁড়িতে বসেননি।

দুই সন্তানকে নিয়ে বেশ ভালো আছেন এবং সময় মতো জীবনের সব সিদ্ধান্ত নেবেন বলেও সম্প্রতি মন্তব্য করেন কারিশমার বাবা রণধীর কাপুর।

Related Articles

Back to top button