লিড নিউজ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিবলী আহমদ বেগ


দিরাই প্রতিনিধি : শুক্রবার নামসর্বস্ব একটি অনলাইন পত্রিকায় ”দিরাইয়ে ইউপি চেয়ারম্যান শিবলী বেগ-এর বিরুদ্ধে অনিয়ম,দূর্নীতি ও জালিয়াতির অভিযোগ”
শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দিরাই উপজেলার জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ। তিনি বলেন উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদটির ক্ষোভ,নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একটি পরাজিত মহল ষড়যন্ত্র করে অভিযোগটি দিয়েছে, অভিযোগে উল্লেখ করা হয়েছে চাচাতো ও ফুফাতো ভাইয়ের নামে একাধিক পিআইসি করা হয়েছে। তাদের নাম কোনো পিআইসি কমিটিতে নেই। ভিজিএফ চাল, টাকা বিতরণ ও কোন প্রকল্পে অনিয়ম হয়নি। আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদটি প্রকাশ করেছে। উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।




