লিড নিউজ

সুনামগঞ্জে শ্রমিকলীগের ১২টি উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত

ছাতক প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার অন্তগর্ত ১২টি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এগুলো হলো- ছাতক উপজেলা, ছাতক পৌরসভা, দোয়ারাবাজার উপজেলা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, দিরাই উপজেলা, দিরাই পৌরসভা, শাল্লা উপজেলা, জগন্নাথপুর পৌরসভা, ধর্মপাশা উপজেলা, মধ্যনগর থানা, সুনামগঞ্জ সদর উপজেলা ও সুনামগঞ্জ  পৌরসভা কমিটি।

শনিবার রাতে সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ এবং সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। তাই সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষে কমিটিগুলো বিলুপ্ত করা হল।

Related Articles

Back to top button